,

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল : অমর্ত্য সেনের তীব্র নিন্দা

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে ভারত। এতে এ রাজ্য ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে আত্মপ্রকাশ করবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল। বিশেষ মযর্দা বাতিলের পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে কাশ্মীরে। পৃথিবী থেকে যেন এক রকম বিচ্ছিন্ন কাশ্মীর।

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন।

সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান নোবেলজয়ী
এ অর্থনীতিবিদ।
তিনি বলেন, বিশেষ মর্যাদা বাতিলে কাশ্মীরের জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে। এর মধ্য দিয়ে পুরো বিশ্বে বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের সম্মান ম্লান হয়েছে বলেও মনে করেন তিনি।

কাশ্মীরে জমি কেনা প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কাশ্মীরের বাসিন্দাদের। এছাড়া জম্মু কাশ্মীরের রাজনৈতিক নেতাদের গ্রেফতার করায় সরকারের কঠোর সমালোচনা করেন অর্মত্য সেন।

গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের দিন তিনেক আগে থেকেই কাশ্মীরে ইন্টারনেট এবং ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

এছাড়াও গোটা রাজ্য জুড়ে ছিল কারফিউ, স্তব্ধ হয়ে পড়ে থাকে সেখানের জনজীবন। সর্বত্র ভারতীয় সেনাদের টহল। নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে অনেকে নিহত হন এবং গ্রেফতার করা হয় সহস্রাধিককে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর