,

চীনের ভয়ে ভারত সংরক্ষণ করছে ব্রহ্মপুত্রের পানি

news-image

অনলাইন ডেস্ক : বহ্মপুত্র নদের গতিপথ ঘুরিয়ে ভারতকে পানিশূন্য করার ছক কষছে চীন। কিন্তু চীনের এই পরিকল্পনা যাতে বাস্তবায়ন না হয় সেই কারণে ভারত ব্রহ্মপুত্র নদের পানি সংরক্ষণ করার ব্যবস্থা নিয়েছে।

মোদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র নদের বাঁধ থেকে পানি ছাড়ার সময়ই সেই পানি ভারত নিজেদের জলাধারে সংরক্ষণ করার পরিকল্পনা করছে।

ভারতকে পানিশূন্য করার পরিকল্পনা যাতে চীনের কোনওভাবেই বাস্তবায়িত না হয় সেই কারণেই এই পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্র। বছরখানেক আগে এই সিদ্ধান্ত নেয় সরকার। সিদ্ধান্ত মোতাবেক ১.৮ বিলিয়ন কিউবিক পানি ভারত সংরক্ষণ করার পরিকল্পনা করা হয়েছে। কারণ এই ব্রহ্মপুত্র নদের পানি থেকেই চারটি হাইড্রোপাওয়ার প্রজেক্টের কাজ চলে। যেগুলো রয়েছে অরুণাচল প্রদেশে অবস্থিত সিয়াং, লোহিত, সুবানসিরি এবং দিবাং নদীর উপরে। প্রাথমিকভাবে সিয়াংয়ে ১০ হাজার মেগাওয়াট প্রোজেক্টের উপর নজর দিচ্ছে কেন্দ্র। যেখানে ৯.২ বিলিয়ন পানি সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে। এই রিজারভার অসমের বন্যা নিয়ন্ত্রণে বহুল পরিমাণে সহায়তা করে।

তিব্বত থেকে চীনের জিনজিয়াং এলাকা পর্যন্ত খোঁড়া হচ্ছে লম্বা ১০০০কিলোমিটার সুড়ঙ্গ। ব্রহ্মপুত্র নদের পানি চীনের তাকলামাকান মরুভূমিতে প্রবেশ করানোই এর মূল লক্ষ্য। তাই ঘুরিয়ে দেয়া হচ্ছে ব্রহ্মপুত্র নদীর গতিপথ। সবকিছু ঠিক থাকে তাহলে এটিই হতে পারে বিশ্বের সবচেয়ে বড় সুড়ঙ্গ। এমনই একটি বিষয় নিয়ে কয়েকদিন আগেই বিতর্ক শুরু হয়। কিন্তু চীন এই বিষয়টিকে একেবারেই অস্বীকার করে স্পষ্ট জানিয়ে দিয়ে দিয়েছিল এই ধরণের কোনও পরিকল্পনাই করেনি চীন। এটিকে একেবারেই মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছে এশিয়ার ক্ষমতাধর দেশটি।

তবে, এখানেই উঠছে প্রশ্ন। যেখানে চীন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, এই বিষয়টি একেবারেই মিথ্যা সেখানে কেন ফের ভারত ব্রহ্মপুত্র নদের পানি সংরক্ষণ করার পরিকল্পনা করছে। সে ক্ষেত্রে একটি বিষয় বলাই যায়, চীন যাতে কোনওভাবেই ভারতকে সমস্যায় ফেলতে না পারে, সেই কারণে আঁটোসাঁটো ভাবে আগে থেকেই সতর্ক রয়েছে ভারত। আবার অনেকেই বলছেন চীনের ভয়েই এমন সিদ্ধান্ত নিচ্ছে ভারত সরকার। সূত্র: কলকাতা২৪.কম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর