,

প্রথমবারের মতো বাংলাদেশি ছবিতে সানি লিওন!

news-image

অনলাইন ডেস্ক : সানি লিওন, বর্তমান ভারতের এক জনপ্রিয় নাম। ইন্টারনেটে যাকে সবথেকে বেশি খোঁজা হয়, সেই সানি লিওনকে এবার প্রথমবারের মতো বাংলাদেশি ছবিতে দেখা যাবে। নির্মাতা শামীম আহমেদ রনির পরিচালনায় ‘বিক্ষোভ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের সিনেমায় নাম লেখাচ্ছেন তিনি। এই নির্মাতা ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান গণমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ‘বিক্ষোভ’ ছবির প্রযোজক ও নির্মাতা বর্তমানে মুম্বাই অবস্থান করছেন। সেখানে তারা সোমবার সানি লিওনের সঙ্গে মিটিং করে এই ছবির জন্য চূড়ান্ত করেছেন। একটি ভিডিও ক্লিপে সানি লিওনও তার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিও বার্তায় সানি জানিয়েছেন, সেলিম খানের প্রযোজিত ছবিতে তিনি পারফর্ম করতে চলেছেন।

‘বিক্ষোভ’ ছবিতে সানি লিওন ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে কলকাতার নায়িকা শ্রাবন্তীকে। তার বিপরীতে কে থাকবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। আগামী সেপ্টেম্বর মাসেই ‘বিক্ষোভ’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকার রাজপথের সড়ক দুর্ঘটনা নিয়ে নির্মাণ হতে যাওয়া এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর