,

জন্মাষ্টমীর শোভাযাত্রায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

news-image

নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন বা জন্মাষ্টমীকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

উৎসব উপলক্ষে আগামী ২৩ আগস্ট ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে এবার ‘রুফটপ সিকিউরিটি’ বাড়াবে ডিএমপি। সোমবার (১৯ আগস্ট) ডিএমপি হেডকোয়ার্টার্সে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ধর্ম যার যার, উৎসব সবার মন্তব্য করে সভায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, জন্মাষ্টমী শোভাযাত্রায় ব্যাগ, পোটলা ও সাউন্ড সিস্টেম নিয়ে অংশগ্রহণ করা যাবে না। শোভাযাত্রা চলাকালীন রাস্তা সংলগ্ন রুফটপ ডিউটি জোরদার করতে হবে, কোনো অবাঞ্ছিত ব্যক্তিকে শোভাযাত্রায় প্রবেশ করতে দেওয়া যাবে না।

বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রায় আসা ট্রাক ও পিকআপকে সুইপিং করা হবে। শোভাযাত্রার নিশ্ছিদ্র নিরাপত্তায় সামনে-পেছনে ও পাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।

আয়োজক কমিটিকে পরিচয়পত্র সম্বলিত পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করার নির্দেশনাও দেন তিনি।

আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে সমন্বয় সভায় বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, ওয়াসা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদফতর, পুলিশ সদর দফতর, এসবি, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী শুক্রবার (২৩ আগস্ট) উৎসবমুখর পরিবেশে ঢাকা মহানগরীতে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমীর সর্ববৃহৎ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি বিকেল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বিকেল ৫টায় বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর