,

গ্যারেথ বেল থাকছে‌ন রিয়াল মাদ্রিদেই

news-image

স্পোর্টস ডেস্ক : গ্যারেথ বেল থাকছে‌ন রিয়াল মাদ্রিদেই। এমনই ইঙ্গিত দিলেন কোচ জিনেদিন জিদান। শনিবার সেলতা ভিগোর বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে দল। ৩-১ গোলে জয় পেয়েছে ম্যাচে। বেল দলে ফিরেছেন এবং চমৎকার ফর্ম দেখিয়েছেন বালাইডোসে। ফের রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর জিদান চেয়েছিলেন বেলকে ছেড়ে দিতে। সেই কারণেই হয়তো বাড়তি উদ্যম নিয়ে এদিন মাঠে নেমেছিলেন তারকা ফুটবলার। ম্যাচের প্রথম গোল করেন করিম বেঞ্জেমা। সেই গোলটি করান বেলই। ম্যাচের শেষে জিদান বলেন, তার বিশ্বাস বেল এবার থাকতে পারেন। তিনি অবশ্য বলেন, ‘ও যে থেকে যাচ্ছে, তা আমরা আগেও জানিয়েছি দু’-তিন বার। যত খেলোয়াড় আমাদের সঙ্গে আছেন, আমরা ধরে নিচ্ছি তারা এই মৌসুমে থাকছেন।’

শনিবারের ম্যাচে বিরতির ঠিক আগেই সেলতা ভিগো সমতা ফেরায় ম্যাচে। যদিও ৩০ গজ দূর থেকে মারা শটে গোল করে দলকে আবার এগিয়ে দেন টনি ক্রুস। তৃতীয় গোল করেন লুকাস ভাসকেস। গত ১২ মাসে এত ভাল খেলা খেলতে পারেনি রিয়াল। খেলাশেষে তৃপ্ত কোচ জিদান‌ বলছেন, ‘আমি সন্তুষ্ট। আমরা একটা সম্পূর্ণ ম্যাচ খেলেছি শুরু থেকেই। খুব বেশি দল এখানে এসে এভাবে জিততে পারত না।’

জিদান পল‌ পগবাকে চাইলেও মদ্রিচ, ক্যাসেমিরো এবং ক্রুস মাঝমাঠে খেলেন। এই ত্রয়ীকেই তিনি ২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলিয়েছিলেন। গতবার দলের হয়ে সবচেয়ে খারাপ খেলা মার্সেলোকেও এদিন খেলান জিদান। এছাড়া ছিলেন বেল। গত মাসেই জিদান জানিয়েছিলেন, বেলকে অন্য ক্লাবে বিক্রি করতে পারলে সকলেরই ভাল হবে।

গ্যারেথ ও ভিনিসিয়াস (জুনিয়র)-এর ভূয়সী প্রশংসা করেছেন জিদান। বেল এদিন মাঠজুড়ে খেলেছেন। গোলের সুযোগও পেয়েছিলেন। গোলকিপার কুবেন ব্রাঙ্কো শটটি বাঁচিয়ে দেন। বেলকে অবশ্য পরে তুলে নেন জিদান। তাঁর জায়গায় নামেন ইসকো। মাঠ ছাড়ার পরে তাঁকে হাত মেলাতে দেখা যায় কোচের সঙ্গে।লে তিনি থেকেই যাবেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১