,

জার্মানিতে আঙ্গুলে আঙ্গুলে কুস্তি!

news-image

অনলাইন ডেস্ক : জার্মানির স্বাধীন রাজ্য ব্যাভারিয়ায় আয়োজন করা হয়েছে কুস্তি প্রতিযোগিতার। যেখানে খেলোয়াড়রা লড়াই করেন তাদের একটি আঙ্গুল দিয়ে। ভিন্নধর্মী এই খেলা দেখতে সেখানে ভীড় করেন অসংখ্য মানুষ।

জার্মান ফিঙ্গার রেসলিং বা ফিঙ্গারহ্যাকেন প্রতিযোগিতা পরিচালনা করছেন একজন রেফারি। এই খেলাটি অস্ট্রিয়াতেও ব্যাপক প্রচলিত।

কেবল একটি আঙ্গুল ব্যবহার করে ছোট চামড়ার গিট নিজের দিকে সজোরে টানতে হয়। যিনি তার প্রতিপক্ষের আঙ্গুল টেনে টেবিল এ পারে আনতে পারবেন, তাকেই বিজয়ী বিবেচনা করা হয়।
দক্ষিণ জার্মানির গার্মিশ পাটেনকিরখিনে এই বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার ছিল এর ৬০তম আসর। এই খেলাটির উৎপত্তি কোথায় এবং কিভাবে হয়েছে সে বিষয়ে এখনও কোন তথ্য মেলেনি।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অনেক শারীরিক ধকল পোহাতে হয়। কেননা খেলতে গিয়ে আঙ্গুল কেটে যাওয়া, চামড়া ছিলে যাওয়া, জ্বালাপোড়া হওয়া এমনকি আঙ্গুলের হাড় সরে যাওয়া বা ভেঙ্গে যাওয়ার মতো ঘটনাও ঘটে থাকে।

যেসব প্রতিযোগীর ওজন এবং বয়স একই রকম বা কাছাকাছি, তারা একে অপরের বিপরীতে বসেন। ধারণা করা হয়, দুই পক্ষের বিবাদ মেটাতে আগেকার যুগে এই খেলা হতো।

ঐতিহ্যবাহী ব্যাভারিয়ান পোশাক পরে বিশ্বের ভিন্নতর এই প্রতিযোগিতায় অংশ নেন খেলোয়াড়রা।

অন্যান্য রেসলিংয়ের মতো, এই রেসলিংয়ের অংশগ্রহণকারীদের প্রচুর প্রশিক্ষণ নিতে হয়। এক আঙ্গুল দিয়ে টেনিস বল চেপে ধরা এবং মাত্র একটি আঙুল দিয়ে ভারী ওজন তোলার অনুশীলন নিয়মিত করতে হয়। জিততে হলে শারীরিক শক্তির পাশাপাশি এই খেলার কৌশল জানতে হবে। সেইসঙ্গে থাকতে হবে, যন্ত্রণা সয়ে থাকার মতো শক্তি। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর