,

যে পাঁচ ক্রিকেটার নিজেদের আত্মীয়কে বিয়ে করেছেন

news-image

স্পোর্টস ডেস্ক : আত্মীয়তার সম্পর্ক আরও জোড়ালো করেছেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ দলের এ তারকা পেসারসহ এশিয়ার তারকা পাঁচ ক্রিকেটার আত্মীয়র সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন।

সদ্য শেষ হওয়া ইংল্যান্ড বিশ্বকাপের আগেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন দ্য ফিজ খ্যাত মোস্তাফিজুর রহমান। তিনি মেজো মামা রওনাগুল ইসলামের মেয়ে সুমাইয়া ইয়াসমিনকে বিবাহ করেন। মোস্তাফিজের স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদিও মামাতো বোন নাদিয়াকে বিবাহ করেন। ইতিমধ্যে ১৯ বছর ধরে বৈবাহিক জীবন কাটিয়েছেন তারা। আফ্রিদি-নাদিয়া দম্পতির চার কন্যা রয়েছে। আফ্রিদির চার মেয়ের নাম আকসা, আনশা, আজওয়া ও আসমা।

সম্প্রতি আফ্রিদি নিজের আত্মজীবনীতে বলেছেন, আমি আমার মেয়েদের ঘরের বাইরে খেলতে অপছন্দ করি। তারা পর্দা অনুসরণ করে চলবে। এটাই আমার চাওয়া। ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্রর শেহবাগ বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার চাচাতো বোনের সঙ্গে। এখন থেকে ১৫ বছর আগে আরতি আহলাওয়াতের সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়ে তোলেন শেহবাগ।

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার সাঈদ আনোয়ার ১৯৯৬ সালে তার কাজিন লুবনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। লুবনা পেশায় একজন চিকিৎসক। সাঈদ আনোয়ার-লুবনা দম্পতির মেয়ে বিসমা ২০০১ সালে মারা যান।

বাংলাদেশ দলের উদীয়মান ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ২০১২ সালে মাত্র ১৬ বছর বয়সে খালাতো বোন সামিয়া শারমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে মাকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগে গত বছর স্ত্রীকে তালাক দেন মোসাদ্দেক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর