,

নেট দুনিয়ায় ভাইরাল বাকের ভাই, বদি ও মজনুর ছবি

news-image

বিনোদন ডেস্ক : কালজয়ী নাটক ‘কোথাও কেউ নেই’-এর কথা মনে আছে নিশ্চয়ই। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রচনা ও বরকত উল্লাহর প্রযোজনায় নাটকটি প্রচার হয় ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে। সেই থেকে এখন পর্যন্ত নাটকের প্রতিটি চরিত্র দর্শক হৃদয়ে দাগ কেটে আছে। বিশেষ করে মানুষের মুখে মুখে এখনও ঘুরে ফেরে বাকের ভাই, বদি ও মজনুর নাম।

এবারের ঈদে বিটিভিতে ‘কোথাও কেউ নেই’ নাটক স্মরণে বিশেষ আলাপন ‘এখানে সবাই আছে’ শিরোনামে একটি আড্ডাবিষয়ক অনুষ্ঠান প্রচার হয়। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় এর উপস্থাপনায় ছিলেন আফজাল হোসেন। অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নিতে বিটিভিতে এক হয়েছিলেন ‘কোথাও কেউ নেই’ নাটকের বেশ ক’জন অভিনয় শিল্পী।

শুটিংয়ে এক ফাঁকে ক্যামেরাবন্দি হন বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর (বাকের ভাই), আবদুল কাদের (বদি) ও লুৎফর রহমান জর্জ (মজনু)। এই সময়ের ছবির সঙ্গে জুড়ে দেওয়া ‘কোথাও কেউ নেই’ নাটকের একটি ছবি এখন ফেসবুক দুনিয়ায় ভাইরাল, যা প্রশংসিত হয়েছে সকল ভক্ত-দর্শকমহলে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর