,

অভিনেত্রী জানতে চান, প্রকাশ্যে ধূমপান করা গেলে সন্তানকে স্তন্যপান কেন নয়?

news-image

বিনোদন ডেস্ক : ‘প্রকাশ্যে ধূমপান করা গেলে সন্তানকে কেন স্তন্যপান করনো যাবে না’ এ নিয়ে সরগরম বলিউড পাড়া। শুরুটা করেছিলেন ‘জুলি’ খ্যাত অভিনেত্রী নেহা ধুপিয়া। সোহা আলি খান, সমীরা রেড্ডিসহ অনেক অভিনেত্রীই বিষয়টি নিয়ে তর্ক চর্চা করেছেন। এবার সে তালিকায় নিজের নাম লেখালেন ছবি মিত্তল নামে ভারতীয় টেলিভিশনের এক অভিনেত্রী।

সম্প্রতি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন ছবি। নিজের ইন্সটাগ্রামে এক পোস্টে প্রকাশ্যে ধূমপান করার অনুমতি থাকলে সন্তানকে স্তন্যপান করানোর অনুমতি থাকবে না কেন জানতে চান তিনি।

ছবি তার পোস্টে লিখেন, স্তন্যপানের মধ্যে দিয়ে মায়ের সঙ্গে সন্তানের সুন্দর যোগসূত্র তৈরি হয়। এটা ভেঙে ফেলা অসম্ভব। সন্তানের সঙ্গে ওই ২০ মিনিট সময় খুব মূল্যবান। তাই আমি ওই সময়টা একা থাকতেই পছন্দ করি।

অনেক সময়েই সন্তানকে নিয়ে বাইরে বের হতে হয়। তাই প্রকাশ্যে স্তন্যপান করানোর অনুমতি থাকা উচিত। যদি প্রকাশ্যে ধূমপান করা যায়, মদ্যপান করা যায়, এমনকি কাউকে অপমানও করা যায়, তাহলে সন্তানকে স্তন্যপান করানো যাবে না কেন?

এটা খুবই স্বাভাবিক বিষয় বলেও নিজের মত প্রকাশ করেন টেলিভিশন অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর