,

কাউনিয়ায় চারা সংকটে পড়েছে চাষিরা

news-image

রংপুর ব্যুরো : সম্প্রতি বন্যায় রংপুরের কাউনিয়ায় তিস্তার চরাঞ্চল ও নদী তীরবর্তী গ্রাম গুলোতে আমন বীজ তলা নষ্ট হয়ে যাওয়ায় এবার চারার সংকটে পড়েছে আমন চাষিরা। এতে করে এবার আমন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশংকা করছে কৃষি বিভাগ ও কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সুত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৫৭৩ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে প্রায় ৯ হাজার জমিতে চারা রোপন সম্পন্ন হয়েছে। বন্যায় বীজতলা ক্ষতিগ্রস্থ হওয়ায় চারা সংকটে প্রায় ২ হাজার হেক্টর জমি অনাবাদী থাকার আশংকা করা হচ্ছে।

সুত্র জানায়, জুলাই মাসে উপজেলার হারাগাছ, টেপামধুপুর, বালাপাড়া ও শহীদবাগ ইউনিয়নে তিস্তার চরাঞ্চল ও নদী তীরবর্তী গ্রাম গুলো বন্যার পানিতে তলিয়ে যায়। বন্যায় আমন বীজতলা ক্ষতিগ্রস্থ হওয়ায় আমন চারার সংকট দেখা দেয়। কিন্তু উচু জমির বীজতলা থেকে চারা অন্য এলাকায় সরবরাহ করছে কৃষকরা। এতে করে এ অঞ্চলে চারার সংকট দেখা দিয়েছে। অনেক কৃষক ইতিমধোই নুতন করে বীজ তলা তৈরি করছে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে চেষ্ট করছে।

টেপামধুপুর হয়বৎ খাঁ গ্রামের কৃষক সোরাব হোসেন বলেন, তিনি এবার ৫ বিঘার মধ্যে তিন বিঘা জমিতে আমন চারা রোপন করেছেন। এখনো দুই বিঘা জমিতে চারা রোপন করতে পারি নাই।

রাজিব গ্রামের কৃষক ওবায়দুল হক বলেন, গত বছর এক বিঘা জমির জন্য চারা বিক্রি হয়েছে দুইশ থেকে তিনশত টাকায়। এবার প্রতি বিঘা জমির জন্য চারা ১ হাজার থেকে ১২শ’ টাকায় বিক্রি হচ্ছে। এই দামে চারা কিনে ধান আবাদ করে উৎপাদন খরচ উঠবে না।

ওই গ্রামের কৃষক আলিম ফজলু বলেন, কৃষক মরার উপর খারার ঘাঁ। এমনিতে বাজারত ধানের দাম নাই। তার উপর এখন চারা সংকট। কি যে হইবে এবার।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম বলেন, লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার সম্ভবনা নেই। ভাসমান বীজতলা তৈরী করে সেই চরাও সরবরাহ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর