,

নাসা ঘুরে আসার ডাক পেল নবম শ্রেণির ছাত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ অভিনন্দা ঘোষের ইচ্ছে ছিল বড় হয়ে মহাকাশে যাওয়ার। তার সেই ইচ্ছে পূরণ হলো কিশোরী থাকতেই। মেধা অন্বেষণকারী একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে নাসায় যাওয়ার সুযোগ পেয়েছে এই কিশোরী। অভিনন্দা ভারতের পুরুলিয়া শহরের বাসিন্দা এবং একটি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

তার নাসায় যাওয়ার খবর জানিয়ে আনন্দবাজার পত্রিকা বলছে, অভিনন্দা ঘোষের হাতে যেন চাঁদ এসে হাজির। নবম শ্রেণির ওই ছাত্রীটি বলছে, খবরটা পাওয়ার পর আনন্দে কিছুক্ষণ কথাই বলতে পারিনি। নাসায় যাওয়ার স্বপ্ন এত দ্রুত সফল হবে ভাবতেই পারছিলাম না।

অভিনন্দার বাবা সজল ঘোষ ও মা সুস্মিতা রায় চৌধুরী শহরের দুটি স্কুলে ইংরেজি পড়ান। তার বাবা-মা জানান, ছোট থেকে পড়াশোনাই অভিনন্দার ধ্যানজ্ঞান। চতুর্থ শ্রেণি থেকে প্রতি বছর অলিম্পিয়াডে বসছে। আলাদাভাবে কোনো প্রশিক্ষণ নেয়নি।

অভিনন্দা বলে, পরীক্ষা নিয়ে এখন আর ভয়ডর করে না। বরং পরীক্ষাটা উপভোগই করছি। অল্প সময়ে অনেক উত্তরের মধ্যে থেকে ঠিকটা বেছে নিতে হয়েছিল পরীক্ষায়। আর প্রস্তুতিতে যাবতীয় সাহায্য করেছেন স্কুলের শিক্ষকরাই।

কৃতী ছাত্রী হিসেবে স্কুলে তার নামডাক রয়েছে। গত নভেম্বরে দিল্লির বেসরকারি সংস্থার বিজ্ঞান অলিম্পিয়াডে স্কুল স্তরের পরীক্ষায় বসেছিল অভিনন্দা। সফল হয়ে সেখান থেকে রাজ্যস্তরে। আগস্টের গোড়ায় দিল্লির ইসলামিক কালচার সেন্টারে সর্বভারতীয় স্তরের পরীক্ষাটি হয়।

অভিনন্দার স্কুলের শিক্ষক তথা ওই বেসরকারি সংস্থার পরীক্ষার কো-অর্ডিনেটর সুদীপচন্দ্র দাস জানান, সর্বভারতীয় স্তরের পরীক্ষায় প্রায় ১৮ লাখ প্রতিযোগী ছিল। সফলদের শিক্ষামূলক ভ্রমণে আমেরিকার ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) ‘কেনেডি স্পেস সেন্টারে’ নিয়ে যাবে সংস্থা।দলে সুযোগ পেয়েছে অভিনন্দা। স্বাধীনতা দিবসে সংস্থার পক্ষ থেকে স্কুলে ফোন করে সেই খবর দেয়া হয়। তবে কবে রওনা হতে হবে তা এখনও জানানো  হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর