সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মশা নিধনে মঙ্গলবার থেকে চিরুনি অভিযান: মেয়র আতিক

news-image

মশা নিধনে আগামীকাল মঙ্গলবার থেকে চিরুনি অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সোমবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মশা নিধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি বাড়িতে কাল চিরুনি অভিযান শুরু হবে। কোনো বাড়িতে লার্ভা পাওয়া গেলে স্টিকার লাগিয়ে দেয়া হবে। ১০-১৫ দিন পর আবার গিয়ে পরীক্ষা করা হবে। মশা থাকলে জরিমানা করা হবে।

মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, বাস টার্মিনালে টায়ারের স্তূপ সহ্য করা হবে না। যারা রেখেছেন, তাদের জেল-জরিমানা করতে বলেছি ম্যাজিস্ট্রেটকে। মেয়র বলেন, শুধু বাস টার্মিনালে নয়, সিটি কর্পোরেশনের কোথাও পানি জমে থাকলে তার জন্য যে দায়ী, তাকেও জরিমানা করতে বলেছি। যদি আমিও দোষী হই, তা হলে আমাকেও জরিমানা করা হোক।

মশা নিয়ন্ত্রণে সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে মেয়র বলেন, এ জন্য সবাইকে সচেতন হতে হবে। জমা পানি ফেলে দিতে হবে।

মশক নিধন কার্যক্রম সম্পর্কে আতিকুল ইসলাম বলেন, নতুন করে আরও ২০০ ফগার মেশিন ও ১৫০ স্প্রে মেশিন বিদেশ থেকে আনা হয়েছে। মশা মারার কার্যক্রম তদারকি ও ফল গণমাধ্যমের কাছে জানানো হবে বলেও জানান তিনি। এ সময় স্থানীয় কাউন্সিলর সফিউল্লাহ সফি, ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদিকুর রহমান হিরু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর