শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জীবনের ১৬টি বছর খুব সুন্দর ছিল’ লিখে কলেজছাত্রীর আ’ত্মহ’ত্যা

news-image

‘আমার জীবনের ১৬টি বছর খুব সুন্দর ছিল। কিন্তু ১৭তম বছরে অনেক কিছু ঘটে গেছে। সবকিছু এলোমেলো হয়ে গেছে’। ‘শেষ লেখা’ এমনি একটি চিরকুট লিখে শারমিন আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী গ’লায় ফাঁ’স দিয়ে আ’ত্মহনন করেছে।

ঘটনাটি ঘটেছে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বালিয়াটিলা গ্রামে। শারমিন ওই গ্রামের লাল মিয়ার মেয়ে ও শমসেরনগর সুজা মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় পুলিশ তার নিজ বাড়ির ঝুলন্ত ফ্যান থেকে মরদেহ উদ্ধার করে।

মা-বাবা ও পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে চিরকুটে সে আরো লেখে, আমি খুব ভালো ছাত্রী ছিলাম। আমার আব্বা, আম্মা ও ভাই আমাকে খুব আদর করেন, ভালোবাসেন। আমার মা-বাবা আমাকে তাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চাইছিলেন। কিন্তু আমি বিয়ের জন্য রাজী ছিলাম না। সে কথাটি তাদেরকে কখনো প্রকাশ করতে পারিনি। আবার আমি বিয়েতে রাজী না হলে মা-বাবা কষ্ট পাবেন। আমি তাদেরকে কষ্ট দিতে চাই না। কাঁদতে আমার খুব কষ্ট হয়। আ’ত্মহ’ত্যা মহাপাপ। তবে বেঁচে থাকা আমার জন্য অসম্ভব তাই মৃত্যুর পথ বেছে নিয়েছি। আমি জানি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। ওপারে জাহান্নামের আগুনে আমি জ্বলবো। তবুও আমাকে সবাই মাফ করে দিয়েন খুশি হব।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে শারমিন ঝুলন্ত ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গ’লায় ফাঁ’স দিয়ে আত্মহনন করে। সোমবার ভোরে শারমিনের ছোট বোন শাহরীন ঘুম থেকে উঠে বড়বোনকে গ’লায় ফাঁ’স দেওয়া অবস্থায় দেখে চিৎকার দেয়। ছোটবোনের চিৎকারে মা-বাবা এসে তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কুলাউড়া থানার উপপরিদর্শক মো. আবুল বাশার শারমিনের লাশ উদ্ধার করেন। এ সময় ঘর থেকে শারমিনের হাতে লেখা দুই পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করছি এটা আ’ত্মহ’ত্যা। কুলাউড়া থানার উপপরিদর্শক মো. আবুল বাশার বলেন, প্রাথমিকভাবে আ’ত্মহ’ত্যার প্রমাণ মিলেছে। চিরকুটটি ছিঁড়ে ফেলা হয়েছিল। পরে ছেঁড়া চিরকুটটি ঘর থেকে উদ্ধার করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান বলেন, প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ