,

জনপ্রিয় নাট্যকার এম এ মজিদ হাসপাতালে ভর্তি

news-image

রংপুর ব্যুরো : রংপুরের জনপ্রিয় নাট্যকার, অভিনেতা ও নির্মাতা, রাজবংশী ভাষাচর্চায় নিবেদিত প্রাণ, ভাওয়াইয়া গানের চিত্রায়নের প্রথম প্রাণ পুরুষ, সাদা মনের মানুষ এম এ মজিদ অসুস্থ। গত শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সিসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন।

সৃজনশীল প্রতিভার অধিকারী এম এ মজিদের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক পৌর চেয়ারম্যান কাজী মোঃ জুননুন, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, নাট্যব্যক্তিত্ব রাজ্জাক মুরাদ, সাংবাদিক ও সংগঠক মেরিনা লাভলী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারী, সাধারন সম্পাদক শাহ্ বায়েজীদ আহম্মেদ, সাবেক সাধারন সম্পাদক মোজাফ্ফর হোসেন, সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সরকার মাজহারুল মান্নান, প্রতিদিনের বার্তার নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা, প্রথম খবরের বার্তা সম্পাদক শরিফুল ইসলাম স¤্রাট, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফীসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী, সিটি করপোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তা ও বেতার নাট্যশিল্পীরা।

বর্তমানে এম এ মজিদের শারীরিক অবস্থা উন্নতি দিকে বলে জানিয়েছে চিকিৎসকরা। এদিকে পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক পিতার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।উল্লেখ্য, ‘হামার রংপুর’খ্যাত ভাওয়াইয়া গানের মিউজিক ভিডিও এবং নাটকসহ অন্তত ৭০টি ভিডিও প্রকাশনায় তিনি অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য পরিচালনা করেছেন।

তিনি দীর্ঘ ৩৭ বছর মঞ্চ নাটকে কমেডি চরিত্রসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রেও নাট্যকার ও শিল্পী হিসেবে তিনি সমাদৃত। রংপুর নাট্যচক্র, রংপুর নাট্যকেন্দ্র, মুক্তাঙ্গন সাংস্কৃতিক সামাজিক সংগঠন বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ন পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে। বর্তমানে তিনি রংপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মরত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর