মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দরে বেড়েছে ভ্রমনকারীর সংখ্যা,বাড়েনি সেবার মান

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ভারতে ভ্রমনকারী যাত্রীদের কেউ দাঁড়িয়ে, কেউ মোটর সাইকেলে, কেউ আবার সিড়িতে বসে সারছেন কাজ। আখাউড়া স্থলবন্দরে ভারতে ভ্রমনকারীদের এই রকম চিত্র প্রতিনিয়তর ঘটনা হয়ে দাড়িয়েছে।এ রকম বেহল দশার মধ্যেই ইমিগ্রেশনকারীরা প্রতিনিয়ত যত্রতত্র গুরুত্বপূর্ণ কাজ সারছেন। যাত্রী সংখ্যা বাড়লে ও সে তুলনায় বাড়েনি সমন্বিত সুযোগ-সুবিধা। বলতে গেলে সেই মান্দাতা আমলের ব্যবস্থাপনাতেই চলছে সব কার্যক্রম। এতে বাড়ছে ভ্রমনকারীদের দুর্ভোগ।

কর্মকর্তারা জানালেন, যাত্রীদের ভোগান্তি লাঘবে এবং সমন্বিত সেবা নিশ্চিত করার লক্ষে একই ছাতার নিচে সকল কার্যক্রম গ্রহন করার জন্য নেয়া হয়েছে প্রকল্প।২০১০ সালে চালুর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দটি পূবাঞ্চলের দেশের ২য় বৃহত্তম স্থলবন্দর হিসেবে আত্নপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে এ বন্দর দিয়ে যাত্রী পারাপার বেড়েছে কয়েক গুন। কিন্তু যাত্রী পারাপার বাড়লে ও সেবার মান রয়ে গেছে আগের মতই। একটি কক্ষেই দু’ দেশের ইমিগ্রেশনে ও ট্যাক্স কার্যক্রম চলছে। যাত্রীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফ্যান, বিদ্যুৎ, শোচাগারের সমস্যা ও প্রকট। স্থান সংকুলান না হওয়ায় বাইরে যত্রতত্র বসে যাত্রীরা তাদের প্রয়োজনীয় কাজ সারছেন।

সেবা খাত গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকায় যাত্রীদের ভোগান্তি ও বাড়ছে। এছাড়া বন্দর ঘেঁসে ভারত থেকে নেমে আসা বিষাক্ত কালো পানির দুর্গন্ধ যাত্রী দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে। এ অবস্থার পরিত্রান পেতে চান তারা। তাদের দাবী, একই ভবনে সমন্বিত সেবা পেলে কমবে ভ্রমনকারীদের ভোগান্তি ।

ভারতে ভ্রমনকারী বেশ কয়েকজন যাত্রী জানান,আমাদের ইমিগ্রেশনে কাঠামোগত সমস্যায় আমরা ভুগছি।যে পরিমান যাত্রীর চাপ রয়েছে সে তুলনায এখানকার দায়িত্বপ্রাপ্তরা সেবা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছে।প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করার জন্য সুবিধাজনক কোন জায়গা নেই।সব মিলিয়ে হজবরল অবস্থা বিরাজ করছে।পাশ্ববর্তী ভারতেরর ইমিগ্রেশনের সকল কাজকর্ম এক ছাদের নিচে হচ্ছে।

আখাউড়া স্থলবন্দররের ইমিগ্রেশন কর্মকর্তা, খোরশেদ আলম জানান, যাত্রীরা যাতে সহজ ভাবে ইমিগ্রেশন করতে পারে সে জন্য ইমিগ্রেশন আধুনিকায়ন করার ব্যবস্থা নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানান,একত্রিত সুবিধার অভাব থাকলে ও আমরা সমন্বিত বৈঠক করে ওয়ানস্টপ সার্ভিস চালুর কথা ভাবছি।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক