,

অপারেশন থিয়েটারে তরুণীকে ধ’র্ষণচেষ্টা, গ্রেফতার হাসপাতাল মালিক

news-image

এবার ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে এক গারো তরুণীকে ধ’র্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ গ্রেফতার করেছে ওই হাসপাতালের মালিক মজিবুর রহমান বাবুলকে।

পুলিশ জানায়, নার্স পদে চাকরি দেওয়ার আশ্বাসে রোববার (১৮ আগস্ট) বিকেলে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় পদ্মা জেনারেল প্রাইভেট হাসপাতালে পাঁচ গারো তরুণীকে ডেকে আনা হয়। সাক্ষাৎকার গ্রহণের এক পর্যায়ে ওই গারো তরুণীকে অপারেশন থিয়েটার দেখানোর কথা বলে নিয়ে যান ম্যানেজার সোহেল রানা আলম।

পরে সেখানে তাকে ধ’র্ষণের চেষ্টা চালান। এসময় ওই চার গারো তরুণী মেয়েটিকে উদ্ধার করে। রোববার (১৮ আগস্ট) রাতে এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সোমবার (১৯ আগস্ট) সকালের দিকে বিষয়টি জানাজানি হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, হাসপাতালটির মালিক বিষয়টি আপস মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। নিজেদের মধ্যকার আলোচনার এক পর্যায়ে ম্যানেজার সটকে পড়েন। পরে রোববার (১৮ আগস্ট) রাতে তাকে হাসপাতালে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পলাতক ম্যানেজার সোহেল রানা আলমকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর