,

মিন্নিকে নিয়ে এসপির ব্রিফিংসহ তথ্য চেয়েছেন হাইকোর্ট

news-image

রিফাত শরীফ হ’ত্যা মামলার প্রধান সাক্ষী ও আ’সামি স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে পুলিশ লাইনে নেওয়া থেকে শুরু করে জিজ্ঞাসাবাদ-গ্রেপ্তার এবং বরগুনা পুলিশ সুপারের প্রেস ব্রিফিং সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট। এ সময় আগামীকাল মঙ্গলবারের মধ্যে এসব তথ্য সংযুক্ত করে মিন্নির আইনজীবীকে সম্পূরক আবেদন দিতে বলা হয়েছে।

আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিন্নির জামিন আবেদনের শুনানি নিয়ে পরবর্তী সময় ধার্য করেন। একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত মিন্নির জামিন চেয়ে করা আবেদনের শুনানি মুলতবি করেছেন আদালত।

আজ আইনজীবী জেড আই খান পান্না আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন। আইনজীবী এম মঈনুল ইসলাম ও মাক্কিয়া ফাতেমা ইসলাম এ সময় তার সঙ্গে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসেন।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে দিনে-দুপুরে রিফাত শরীফকে কু’পিয়ে হ’ত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, সাব্বির আহম্মেদ ওরফে নয়ন ব’ন্ড ও রিফাত ফরাজী তাকে রা’মদা দিয়ে কো’পাচ্ছেন। ঘটনার পরদিন রিফাত শরীফের বাবা আবদুল হালিম ১২ জনকে আ’সামি করে মামলা করেন।

গত ২ জুলাই নয়ন ব’ন্ড পুলিশের সঙ্গে কথিত ব’ন্দুকযু’দ্ধে নি’হত হন। রিফাত ফরাজীকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে নেওয়া হয়েছে। গত ১৬ জুলাই মামলার সাক্ষী ও আ’সামি রিফাতের স্ত্রী মিন্নিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেখানো হয়।

মিন্নির জামিন চেয়ে প্রথমে বরগুনার বিচারিক হাকিম আদালতে আবেদন করা হয়, যা গত ২১ জুলাই নাকচ হয়। ৩০ জুলাই বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে মিন্নির জামিন চাওয়া হলে সেটিও নামঞ্জুর হয়। পরে আইনজীবীরা উচ্চ আদালতের দ্বারস্থ হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর