,

এফআর টাওয়ারের জমির মালিক ফারুক গ্রেপ্তার

news-image

নকশা জালিয়াতির অভিযোগে এফআর টাওয়ারের জমির মালিক এসএমএইচআই ফারুককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুদকের সেগুনবাগিচা কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য। তিনি জানান, বনানীর এফআর টাওয়ারকে ২৩তলা পর্যন্ত বাড়ানোর জন্য নকশা জালিয়াতির মামলায় সোমবার বেলা ১টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়।

অবৈধভাবে এফআর টাওয়ারের ১৬ থেকে ২৩তলা নির্মাণের অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। এই মামলায় গতকাল রোববার এফআর টাওয়ার পরিচালনা কমিটির সভাপতি তাসভীর উল ইসলামকে ও ৩০ জুলাই রাজউকের সহকারী পরিচালক শাহ মো. সদরুল আলমকে গ্রেপ্তার করে দুদক।

গত ২৮ মার্চ এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ নিহত হওয়ার পর এই ভবন নির্মাণে নানা অনিয়মের বিষয়গুলো বেরিয়ে আসতে থাকে। এরই অংশ হিসেবে মামলা হয়। মামলা দুটি তদন্তের পর বিশেষ জজ আদালতে চার্জশিট দাখিল করা হবে। এরপর শুরু হবে বিচার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর