,

৩৭০ ধারার মত ইসলামিক আইনও কঠোরভাবে বাতিল হোক : তসলিমা

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ৩৭০ ধারা বিলুপ্তির পর পুনর্জন্ম হয়েছে জম্মু ও কাশ্মীরের। ‘এক দেশ এক সংবিধান’-এ এখন আরও ঐক্যবদ্ধ ভারতবর্ষ। দেশের বৃহদাংশের এমন মতামতের সঙ্গে গলা মিলিয়েছেন ভারতে বসবাসরত বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনও। আর তিনি এবার চান এই প্রক্রিয়াতেই ‘ইসলামিক ল’ বা মহিলা-বিরোধী শরিয়া আইনও তোলার ব্যবস্থা করা হোক।

বরাবরই তার মন্তব্য নিয়ে ভারত জুড়ে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু নিজের মনের ভাব ব্যক্ত করতে কখনও পিছপা হন না এই বাংলাদেশি লেখিকা। তা সে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে সুর চড়ানো হোক কিংবা কাশ্মীর ইস্যু। নির্ভয়ে সোজা-সাপটা কথা বলতেই ভালবাসেন তিনি।

সম্প্রতি ভারতে তিন তালাক বিল পাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা করতে দেখা গিয়েছিল তসলিমাকে। এবার মুসলিম মহিলাদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে নতুন করে রুখে দাঁড়ালেন তিনি। তসলিমা চান, যে পদ্ধতিতে কেন্দ্র কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করেছে, সেই পদ্ধতি প্রয়োগ করেই এবার ইসলামিক আইন তুলে দেওয়া হোক। নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে তসলিমা লিখেছেন, “৩৭০ ধারা গেল। এ বার তার থেকেও কঠোর ভাবে বাতিল করা হোক নারী-বিরোধী শরিয়তি আইন। শুধুমাত্র ভারতীয় দণ্ডবিধি বজায় থাকুক।”

তসলিমার টুইটের পরেই ফের বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে থেমে থাকেননি লেখিকা। ফের গলা চড়িয়েছেন তিনি।৩৭০ ধারা বিলোপ নিয়ে শুধু পাকিস্তানকে নয়, চিনকেও আক্রমণ করে তসলিমা বলেছেন, চিন কাশ্মীরের গণতন্ত্র চায়, অবাক ব্যাপার নিজের দেশে চায় না।এক হাজার কাশ্মীরবাসীর জন্য চিনের সহমর্মিতা রয়েছে, অথচ হংকংয়ের কয়েক লক্ষ মানুষের জন্য নেই।

তিন তালাক হোক বা কাশ্মীর ইস্যু, বরাবরই কেন্দ্রীয় সরকারের সমর্থনে কথা বলেছেন তসলিমা নাসরিন। ‘ইসলাম বিরোধী’ মন্তব্যের জন্য মৌলবাদী সংগঠনগুলির হুমকির মুখেও পড়েছেন। তিন তালাক প্রথার অবলুপ্তি চেয়ে অনেকবার সরব হয়েছিলেন তসলিমা।

তিনি বলেছিলেন, “ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মীয় মৌলবাদীদের প্রশ্রয় দেওয়া নয়। মেয়েদের অধিকার সুরক্ষিত করার স্বার্থেই ভারতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হওয়া জরুরি। শুধুমাত্র ভোট পাওয়ার জন্য ধর্মীয় মৌলবাদীদের প্রশ্রয় দেওয়া হয় এবং তাকে ধর্মনিরপেক্ষতার নাম দেওয়া হয়।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর