,

বিএনপি ৩০ ট্রাক চামড়া কিনে ফেলে দিয়েছে: শিল্পমন্ত্রী

news-image

সরকারকে বেকায়দায় ফেলতে চট্টগ্রামে ৩০ ট্রাক চামড়া বিএনপি কিনে ফেলে দিয়েছে। এ খাতে ভবিষ্যতে যাতে এ ধরনের বিশৃঙ্খলার সুযোগ কেউ না নিতে পারে সেজন্য টেকসই পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

গতকাল রোববার (১৮ আগস্ট) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকার, ট্যানারি মালিক, আড়ৎদার ও কাঁচা চামড়া সংশ্লিষ্টদের ত্রিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলাম।এফবিসিসিআই’র সহ-সভাপতি সভাপতি সিদ্দিকুর রহমান। এছাড়া ট্যানারি অ্যাসোসিয়েশনের নেতারা, চামড়া আড়ৎদার ও কাঁচা চামড়া সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।

নুরুল মজিদ হুমায়ুন বলেন, চামড়া দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত। চামড়া শিল্পে কোনো সমস্যা নেই। চামড়ার বিষয়ে নীতিমালা হচ্ছে। আর আজকের বৈঠকে বিষয়টি সমাধান হয়েছে।আগামী ২২ আগস্ট আড়ৎদার ও ট্যানারি মালিকরা এফবিসিসিআইয়ের মধ্যস্ততায় বসে সিদ্ধান্ত নেবে। এটা গতানুগতিক, এখানে তেমন কোনো সমস্যা নেই। আজকেই সব সমাধান হয়েছে। মাত্র ১০ হাজার চামড়া নষ্ট হয়েছে। চামড়া কেনা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর