,

আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

news-image

পবিত্র হজ পালন শেষে রোববার (১৮ আগস্ট ) আরও এক বাংলাদেশি হাজি পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নাম মো. রেজাইল হক খান (৭০)।তার পাসপোর্ট নম্বর বিএম-০৮৫৬০৪১। গ্রামের বাড়ি জামালপুর সদরে। তিনি গত ৮ জুলাই আল ইমাম হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরের মাধ্যমে বিজি-৩২১১ ফ্লাইটে সৌদি আরব যান।

এ নিয়ে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ৮৫ জন হজযাত্রী ও হাজি ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ৭৫ জন, নারী ১০ জন। তাদের মধ্যে মক্কায় ৭৫, মদিনায় ৯ ও জেদ্দায় একজন মারা যান।এদিকে পবিত্র হজ পালন শেষে গত দুদিনে দেশে ফিরেছেন ৭ হাজার ৯৮২ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮টি ও সৌদি এয়ারলাইন্সের ১৪টিসহ মোট ২২টি ফ্লাইটে তারা দেশে ফিরেন।

এদিকে গতকাল (রোববার) বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল বারকাত মোহাম্মদ আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই বাংলাদেশ থেকে আগত যেসব হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এ ছাড়া সভায় হাসপাতাল পরিদর্শন, হাজিদের নির্বিঘ্নে দেশে প্রত্যাবর্তন এবং চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় অন্যান্যের মধ্যে হজ অফিস মক্কার কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমান, মক্কায় মৌসুমি হজ অফিসার, কনসাল (হজ), প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন। সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং হজ পরবর্তী সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে যান। গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর