,

বিয়েতে হেলমেট উপহার দিয়ে গেল পুলিশ

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ বেশ কয়েকবার হেলমেট ছাড়া বাইক চালিয়ে জরিমানা দিয়েছেন পাত্র। আর এমন পাত্রের বিয়েতে হাজির হয়ে অভূতপূর্ব কাণ্ড ঘটিয়েছে পুলিশ। পুলিশ বিয়ের আসরে হাজির হয়ে পাত্র ও কন্যাকে উপহার দিয়েছে হেলমেট। ঘটনাটি ঘটেছে ভারতের বীরভূমে। হেলমেট উপহার দেয়ার আগে অবশ্য এই পাত্রকে দিয়ে আরও একটি কাজ করিয়েছে পুলিশ। আর তা হলে বিয়ের কার্ডে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ স্লোগানও ছাপায়।

বিয়ের আসরে পুলিশ কেন- এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলছেন, স্রেফ বিয়ের মেনুকার্ডে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর প্রচারই নয়, ছেলের বিয়েতে পুলিশ কর্মকর্তাদেরও নিমন্ত্রণ ছিল।নিমন্ত্রণ রক্ষা করতেই যাওয়া।আর বিয়েবাড়িতে তো আর খালি হাতে যাওয়া যায় না, তাই নবদম্পতিকে দুটি হেলমেট উপহার দিয়ে শুভকামনা জানিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, পুলিশের তরফে বিয়ের অনুষ্ঠানে ছবি সম্বলিত একটি স্মারকও উপহার পেয়েছেন নবদম্পতি।

অভিনব উপহার পেয়ে অভিভূত নববধূ সায়ন্তী রায়। তিনি বলেন, ‘নতুন জীবনে প্রবেশের আগে এমন উপহার পেয়ে ভালোই লাগছে।’ পাত্র সৌম্যশংকর রায় বলছেন, ‘ব্যবসায়িক ব্যস্ততার কারণে হেলমেট না পরে জরিমানা দিতে হয়েছে। তবে পুলিশকর্মীরাই আমার অভ্যাস বদলে দিয়েছেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর