,

নাটোরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

news-image

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : পরিচ্ছন্ন নাটোর শহর গড়তে মাঠে নেমেছে একদল তরুণ। শুদ্ধতায় হাঁটি, গড়ে তুলি আমার বনলতা সেনের নাটোর’ এই শ্লোগানে রোববার সকালে নাটোর পৌরসভার ৭নং ওর্য়াডে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মীর নাফিউ ইসলাম অন্তর। এদিন ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের পূর্বে নাটোর এনএস সরকারী কলেজ মাঠ থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সমাবেশ ও শোভাযাত্রার বের করে।

সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আবু হানিফ মামুন, পুস্পিত নাটোরের সদস্য সচিব মীর আতিকুল আলম, গণমাধ্যমকর্মী খান মামুন, আরিফ হোসেন। বক্তৃতায় এডিস মশা নিয়ন্ত্রণে সকলকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেন এবং নিজ নিজ কর্মক্ষেত্র ও বাসাবাড়ী পরিস্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেন। শোভাযাত্রা শেষে ৭নং ওর্য়াডের বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর নাফিউ ইসলাম অন্তর ৭নং ওর্য়াডের কোন ডাষ্টবিন না থাকায় বিভিন্ন মহল্লায় ব্যক্তিগত ভাবে ১০টি অস্থায়ী ডাস্টবিনের ব্যবস্থা করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা