,

পাঁচ ওয়াক্তে ভিন্ন সুরে আজান দেন তিনি, শুনতে ভিড় করেন পর্যকটরা

news-image

তুরস্কের বুরসা প্রদেশের বিখ্যাত ইয়াসিল কামির (সবুজ মসজিদ) মুয়াজ্জিন পর্যকটদের আগ্রহের পাত্রে পরিণত হয়েছেন। তিনি পাঁচ ওয়াক্তে ভিন্ন ভিন্ন সুরে আজান দেন। তুরস্কের সামাজিক মাধ্যমেও মুয়াজ্জিন রজব উমায়েরকে নিয়ে আলোচনার ঝড় উঠেছে। পনেরো শতকে নির্মিত তুর্কি এই মসজিদ পরিদর্শনে আসা পর্যকটদের মুগ্ধ করার একটি ভিডিও প্রকাশিত হওয়ায় তুর্কি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

তুর্কি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, উমায়ের আজান দিচ্ছেন এবং দেশি-বিদেশি কয়েকজন পর্যটক তাঁর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। উমায়ের ২০০২ সাল থেকে সবুজ মসজিদে কর্মরত। আজানের ব্যাপারে নিজের অনুভূতি তুলে ধরে বলেন, ‘আজান ইসলামের নিদর্শন। সারা বিশ্বে একই সময়ে একসঙ্গে আজান হয়। এটা ভাবতেই অন্য রকম লাগে। আমি অনেক অমুসলিমকে আজানের সময় কাঁদতে দেখেছি।’

তিনি আরো বলেন, ‘সুন্দর তিলাওয়াত ও আজান আমাদের ঐতিহ্য। ইসলাম ও মসজিদ আমাদের অহংকার। আমরা আমাদের ইতিহাস-ঐতিহ্য দেশি-বিদেশি শ্রমিকদের কাছে তুলে ধরতে চাই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর