,

বরগুনায় ছাত্রীর গো’পনাঙ্গ থেকে জোঁক বের করলেন ডাক্তার

news-image

জেলা প্রতিনিধিঃ দুই শিক্ষিকার নির্দেশে ডোবায় কলমি শাক তুলতে নেমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর গো’পনাঙ্গে জোঁক আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরের পর বরগুনার পাথরঘাটা উপজেলার মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থী জোঁকের আক্রমণের শিকার হয়।

খবর পেয়ে রোববার ঘটনাস্থল ও ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তদন্ত করে একদিনের মধ্যে শিক্ষা বিভাগকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অভিভাবকরা জানান, মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাসিমা বেগম ও সেলিনা বেগম ওই শিক্ষার্থীকে শাক তুলতে ডোবায় নামতে বলেন। পরে ওই শিক্ষার্থী ডোবায় নেমে শাক তুলে দেন তাদের। শাক তোলার সময় ওই শিক্ষার্থীর গো’পনাঙ্গে একটি জোঁক প্রবেশ করে। পরে স্কুল শেষে মেয়েটি বাড়ি গেলে তার গো’পনাঙ্গ থেকে প্রচুর র’ক্তক্ষরণ হয়।

তারা আরও বলেন, র’ক্তক্ষরণের কারণে ওই শিক্ষার্থীর অভিভাবকরা দ্রুত তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে কর্মরত চিকিৎসক তার গো’পনাঙ্গ থেকে একটি জোঁক বের করেন। পরে একদিন হাসপাতালে ভর্তি রেখে রোববার ওই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির রোববার বিকেলে জানান, ঘটনাস্থল ও ভুক্তভোগী ওই ছাত্রীর বাড়ি গিয়ে ছাত্রী এবং তার অভিভাবকদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছি। তিনি আরও বলেন, এ ঘটনায় একদিনের মধ্যে তদন্ত করে উপজেলা শিক্ষা অফিসকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর