,

কলেজছাত্রীকে ধ’র্ষণ, ছাত্রলীগ নেতা ধরা

news-image

জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শনিবার রাতে ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

শরিফুল ইসলাম সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের তেবারিয়া গ্রামের মো. তারু মিয়ার ছেলে। তিনি দরগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

সাটুরিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আবুল কালাম জানান, শরিফুল প্রথমে ওই কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ করেন। শনিবার শরিফুল ওই কলেজছাত্রীকে চাচিতারা গ্রামের এক আত্মীয় বাড়িতে ফু’সঁলিয়ে নিয়ে যান। মেয়েটির বাবা গ্রামবাসীকে বিষয়টি জানালে তারা শরিফকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তার বি’রুদ্ধে সাটুরিয়া থানায় মামলা করেন মেয়েটির বাবা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর