সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হুজুর’ সেজে ধ’র্ষককে ধরলেন পুলিশ কর্মকর্তা

news-image

আ’সামি ধরতে এবার পুলিশ অভিনব কৌশল অবলম্বন করেছে। রীতিমতো ‘হুজুর’ সেজে ধ’র্ষণ মামলার আ’সামি রেজওয়ান মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রেজওয়ান জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামের আহমদ আলীর ছেলে।

জানা গেছে, রেজওয়ান নিজের ভাতিজিকে অ’পহরণ করে নিয়ে দূরবর্তী গ্রামের এক সিএনজি অটোরিকশাচালকের বাড়িতে আটকে রেখে একাধিকবার ধ’র্ষণ করেন। এ ঘটনায় ধ’র্ষিতার পিতা সামাজিকভাবে বিচার চেয়েও ন্যায়বিচার পাননি। অপরদিকে, ধ’র্ষণের ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং ধ’র্ষণের আলামত নষ্ট করতে বিচারের নামে স্থানীয় ইউপি সদস্য সময়ক্ষেপণ করতে থাকেন।

ন্যায়বিচার না পেয়ে অবশেষে ভিকটিম বাদী হয়ে ঘটনার ২ মাস পর গত ১৭ জুলাই জৈন্তাপুর মডেল থানায় ধ’র্ষক রেজওয়ানকে প্রধান আ’সামি করে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং ধ’র্ষক রেজওয়ান ইতোপূর্বে এ ধরনের একাধিক অপকর্ম করে কারাভোগ করেছে বলে তথ্য বেরিয়ে আসে। কারাভোগ করে বের হওয়ার কিছুদিনের মধ্যে সে ভাতিজিকে অ’পহরণ করে আটকে রেখে ধ’র্ষণের ঘটনা ঘটায়।

পুলিশ গত ১৮ জুলাই ভিকটিমের লিখিত অভিযোগটিকে মামলা হিসেবে গণ্য করে যার নম্বর- ৮/১০৪। মামলার প্রকৃত রহস্য অনুসন্ধান ও ধ’র্ষক রেজওয়ানকে আটকের জন্য পুলিশের একাধিক টিম উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর ধ’র্ষক পালিয়ে যায়।

এদিকে, পুলিশ ঘটনার প্রকৃত রহস্য অনুসন্ধান করতে মামলাটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এবং ধ’র্ষককে আটক করতে মরিয়া হয়ে উঠে। অবশেষে পুলিশ আ’সামিকে গ্রেপ্তার করতে ছন্দবেশ ধারণ করে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে থাকে।

এক পর্যায়ে জৈন্তাপুর মডেল থানার এসআই আজিজুর রহমান হাজীর বেশ ধারণ করে শনিবার বেলা ৩টায় উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের বালিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধ’র্ষক রেজওয়ান মিয়াকে আটক করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ধ’র্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধ’র্ষক রেজওয়ান ইতোপূর্বে এ ধরনের অ;পরাধ করে কারাবরণ করেছে। কারাবরণ করে বের হয়েই সে আবার এই ধ’র্ষণের ঘটনাটি ঘটায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধ’র্ষণের কথা স্বীকার করেছে। আ’সামিকে রোববার আদালতে নিয়ে রি’মান্ড চাওয়া হবে বলেও জানান ওসি শ্যামল বণিক।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক