,

টাকা না থাকায় চাঁদা তুলে এরশাদের ‘চল্লিশা’

news-image

জাতীয় পার্টির তহবিলে টাকা না থাকায় চাঁদা তুলে এরশাদের চল্লিশায় গণভোজের আয়োজন করা হচ্ছে। আর এ জন্য পার্টির প্রত্যেক প্রেসিডিয়াম সদস্য ও এমপিকে ১ লাখ টাকা করে চাঁদা দিতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।গতকাল শনিবার জাপার বনানীর কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের যৌথ সভায় এ চাঁদা নির্ধারণ করা হয় বলে বৈঠকে উপস্থিত সূত্রগুলো নিশ্চিত করেছে।

বৈঠকে ৫৫ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ১৫ জন এবং ২২ জন এমপির মধ্যে ৫ জন উপস্থিত ছিলেন।এ বিষয়ে এরশাদের প্রেস সেক্রেটারি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় গণমাধ্যমে বলেন, পার্টির ফান্ডে টাকা থাকতেও পারে, নাও পারে। তবে বৈঠকে পার্টির প্রত্যেক প্রেসিডিয়াম সদস্য ও এমপির এক লাখ টাকা চাঁদা নির্ধারণ করা হয়েছে। যে পারবে সে দেবে। আর যে পারবে না সে দেবে না।

তিনি আরও বলেন, বন্যার্তদের মাঝে ত্রাণ কার্যক্রমও পার্টির সদস্যদের চাঁদার টাকায় চলেছে। তবে এবারের চাঁদার টাকা শুধুমাত্র ঢাকা ও রংপুরের গণভোজ আয়োজনে ব্যয় হবে। কিন্তু পার্টির পক্ষে দেশের অন্যান্য জেলাগুলোর গণভোজের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

এর আগে বৈঠকের পর দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ বলেন, ‘আগামী ২৩ আগস্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর চল্লিশ দিন অতিবাহিত হবে। ওই দিন হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী। আর এই দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। তাই ২৩ আগস্টের পরিবর্তে আমরা ৩১ আগস্ট হুসেইন মুহাম্মদ এরশাদের চল্লিশা পালন করব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর