,

ই’ভটিজিং মামলা করায় বাবা-মাকে মা’রধরের পর স্কুলছাত্রীকে গণধ’র্ষণ

news-image

শ্লী’লতাহানির মামলা তুলে না নেয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে গণধ’র্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জাড়িত থাকার অভিযোগে রোবাবার দুপুরে লাল্টু নামে একজনকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় ধ’র্ষিতার বাবা রোববার দুপুরে আলমডাঙ্গা থানায় তিনজনের নাম উলেখ করে মামলা করেছেন। বিকেলে ওই শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারি পরিক্ষার জন্য নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা আবাসন এলাকার হতদরিদ্র পরিবারের মেয়েকে একই এলাকার জয়নালের ছেলে লাল্টু (৩৫), শরিফুল (৪০) ও মিলনের ছেলে রাজু (৩০) প্রায়ই উ’ত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনায় ওই মেয়ের মা চুয়াডাঙ্গার আদালতে মাসখানেক আগে শ্লী’লতাহানির একটি মামলা করেছিলেন।

ওই মামলার জের ধরে শনিবার মধ্যরাতে নতিডাঙ্গা আবাসন এলাকায় ওই হতদরিদ্র পরিবারের বাড়িতে হা’মলা করে লাল্টু, শরিফুল ও রাজু। এসময় বাবা-মাকে মা’রধর করে মেয়েটিকে পাশের বাঁশবাগানে নিয়ে পা’লাক্রমে ধ’র্ষণ করা হয়। এই ঘটনা পুলিশকে জানালে প্রাণনাশেরও হু’মকি দেয় দু’র্বৃত্তরা।

রোববার দুপুরে পুলিশ অভিযোগ পেয়ে নি’র্যাতনের শিকার মেয়েটিকে উ’দ্ধার করে আলমডাঙ্গা থানায় নেয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে নতিডাঙ্গা আবাসন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনের মধ্যে লাল্টুকে আটক করে পুলিশ। অন্য দুই আ’সামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। বাকিদের আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর