,

ঢাকাকে হংকং-সিঙ্গাপুর বানানো হবে: স্থানীয় সরকার মন্ত্রী

news-image

ঢাকা শহরকে হংকং-সিঙ্গাপুর বানানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।শনিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর কাকরাইলে ডেঙ্গু বিষয়ক অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় আরো সচেতন হতে হবে। পাঠ্যপুস্তকে গরুর রচনা না পড়িয়ে ডেঙ্গু মশা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পড়ানোর কথা বলেন মন্ত্রী।ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, মশা নিয়ে গবেষণা করতে হবে। সেই সাথে এখান থেকে শিক্ষা নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, ঢাকা উত্তরের প্রত্যেকটি ওয়ার্ডকে ১০ ভাগে ভাগ করে চিরুনি অভিযান চালানো হবে। সেই সাথে কোনো বাসায় যদি এডিস মশার লার্ভা পাওয়া যায় তবে জরিমানা করা হবে। এছাড়া নতুন ও কার্যকর ওষুধ দেয়া হচ্ছে বলেও জানান মেয়র।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর