সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যথায় কাতরাচ্ছেন স্মিথ, হাসছেন আর্চার : শোয়েবের বিস্ময়

news-image

স্পোর্টস ডেস্কঃ খেলোয়াড়ি জীবনে মাঠে গতিদানব হিসেবেই পরিচিতি ছিল তার। এখন পর্যন্ত ক্রিকেটের সবচেয়ে দ্রুতগতির ডেলিভারির মালিক শোয়েব আখতারই। তার ভয়ংকর বোলিংয়ে কত ব্যাটসম্যান যে চোখে ‘সর্ষে ফুল’ দেখেছেন, তার ইয়ত্তা নেই।

আধুনিক ক্রিকেটে অবশ্য এমন দ্রুতগতির বোলার খুব একটা দেখা যায় না। জোফরা আর্চার যেন মনে করিয়ে দিলেন পাকিস্তানের সেই কিংবদন্তি পেসার শোয়েব আখতারকেই। সদ্যই টেস্ট অভিষেক হওয়া ইংলিশ এই পেসার লর্ডসে রীতিমত আগুনে গোলাই ছুঁড়ে যাচ্ছেন। নিয়মিতই তার বলের গতি উঠছে ঘন্টায় ৯০ মাইল, কখনও বা সেটা ছাড়িয়ে যাচ্ছে ৯৬ মাইলও।

এমনই এক ডেলিভারিতে লর্ডস টেস্টের চতুর্থ দিন আর্চার মাটিতে ফেলে দেন স্টিভেন স্মিথকে। অস্ট্রেলিয়া দলের সেরা এই ব্যাটসম্যান কিছু বুঝে উঠার আগেই বল লেগে যায় ঘাড়ে। এত গতির বল মাথার আশেপাশে লাগলে কেমন অনুভূতি হতে পারে, বোঝাই যাচ্ছে।

মাটিতে পড়ে কাতরাতে থাকেন স্মিথ। অস্ট্রেলিয়ার ক্রিকেটে ‘হিউজ-ট্রাজেডি’ তো বেশিদিন আগের নয়। এমনই এক বাউন্সারে পরপারে পারি জমিয়েছিলেন ফিলিপ হিউজ। স্মিথকে মাটিতে পড়ে থাকতে দেখে তাই প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও ভয় পেয়ে গিয়েছিলেন।

তবে কিছুটা অবাক করেছে জোফরা আর্চারের আচরণ। তারই বলে আঘাত পেলেন স্মিথ। অথচ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের কাছে আসা তো দূরে থাক, উইকেটরক্ষক জস বাটলারের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে হাসতে দেখা যায় আর্চারকে। যে ঘটনা দেখে অবাক পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।

খেলোয়াড়ি জীবনে এভাবে শোয়েবও অনেক ব্যাটসম্যানকে মাটিতে ফেলেছেন। কিন্তু আর্চারের মতো আচরণ কখনই করেননি, মনে করিয়ে দিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত সাবেক এই পেসার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে শোয়েব আখতার ইংলিশ পেসার আর্চারের সমালোচনা করে বলেন, ‘বাউন্সার খেলারই অবিচ্ছেদ্য অংশ। কিন্তু যখন একজন বোলার ব্যাটসম্যানের মাথায় আঘাত করবে এবং ব্যাটসম্যান পড়ে যাবে, সৌজন্যতার জন্য হলেও বোলারের সেখানে যাওয়া উচিত। দেখা উচিত ব্যাটসম্যানের কি অবস্থা। স্মিথ যখন ব্যথায় কাতরাচ্ছিলেন, আর্চারকে দেখলাম হেঁটে যাচ্ছে, এটা মোটেই শোভনীয় নয়। এমন অবস্থায় আমিই প্রথম ব্যাটসম্যানের দিকে দৌড়ে যেতাম।’

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর