সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসর ঘরে শামীম-ফারিন

news-image

বর সেজেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। আর তার পাশেই কনের বেশে বসে আছেন তাসনিয়া ফারিন। ছবিটি বিয়ের আসরের নয় বাসর ঘরের। তার মানে এরই মধ্যে বিয়েটা সেরে ফেলেছেন তারা। কবে কখন কোথায় এই বিয়ের আয়োজন হলো? বিষয়টি জানা গেলো খোঁজ নিয়ে।

সম্প্রতি শামীম ও ফারিন অভিনয় করেছেন ‘ফেইসবুক বয়’ শিরোনামের একটি নাটকে। গোলাম সারোয়ার অনিক রচিত নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। এতে প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন শামিম হাসান সরকার ও তাসনিয়া ফারিন। বিয়ের দৃশ্যটি এই নাটকেরই।

নির্মাতা জানালেন, নাটকের গল্পটা শুরু নোয়াখালীর বেগমগঞ্জ এর মাতব্বরের ছেলে শামীমকে ঘিরে। তার কাজ শুধু ফেইসবুক এ থাকা। কয়টা লাইক, কয়টা কমেন্ট পরলো এসব নিয়ে পড়ে থাকেন শামীম। আর এই ফেইসবুকের কারণে রিয়ার সাথে তার প্রেমের সম্পর্কটা ও ভেঙ্গে যায়।

তারপরও শামীমের ফেইসবুক এর ভালো লাগা কমে না। এদিকে শামীমের ফেইসবুকে দিয়া নামের একটি মেয়ে রিকোয়েস্ট পাঠায়। শামীম এ্যাড করার সাথে সাথে এসএমএস দেয় দিয়া। এরপর আস্তে আস্তে তাদের মাঝে বন্ধুত্ব হয়। শামীম ঢাকা আসে, এরপর দিয়ার সাথে দেখা করে। দিয়া বিভিন্ন জায়গায় শামীমকে ঘুরতে নেয়। আস্তে আস্তে শামীম দিয়ার প্রেমের পড়ে। এরপর কী হয় দেখতে হবে নাটকে।

নির্মাতা মোহন আহমেদ বলেন, ‘আমাদের গল্পটা ছোট ছোট বেশ কিছু মজার বিষয় দিয়ে সাজানো হয়েছে। এছাড়া নিজের ভূল থেকে শিক্ষা নিয়ে নতুন করে ভালোবাসাকে আগলে ধরাটাই মুল উপকরণ তুলে ধরার চেষ্টা করা হয়েছেেএখানে।। কারন ভার্চুয়াল লাইফ শুধুই একটি মোহ।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, তানজিম হাসান অনিক, সুমাইয়া খন্দকার তৃষ্ণা, ফয়সাল হাসান, রাসেল খান প্রমুখ। শিগগিরই একটি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর