সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে সালমানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন জেরিন খান!

news-image

বিনোদন ডেস্কঃ দেশের বাইরের প্রেমিকারা তো আছেনই। ঐশ্বরিয়া, সঙ্গীতা, ক্যাটরিনার মতো বলিউডেই প্রায় এক ডজন প্রেমিকা রয়েছে সালমান খানের। তাদের অনেকের সঙ্গেই তার বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত একটিও আর সত্য হয়নি। সময়ের স্রোতে ভেঙে গেছে সম্পর্কও। নতুন সম্পর্কে জড়িয়েছেন সালমান।

এরই মধ্যে এলো বোম ফাটানো এক খবর। সালমান নাকি বলিউড অভিনেত্রী জেরিন খানকে বিয়ে করেছেন। তার সঙ্গে বেঁধেছেন জীবন। এমন খবর নিজেই জানান অভিনেত্রী!সালমানের নায়িকা হয়ে ‘বীর’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় জেরিন খানের। এরপর এ জুটিকে দেখা গেছে ‘যুবরাজ’ নামের ছবিতেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে জেরিন জানান, তাকেই বিয়ে করেছেন সালমান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেরিনকে জিজ্ঞাসা করা হয়েছিল সালমান, করণ সিং গ্রোভার ও গৌতম রোডের মধ্যে কাকে তিনি মা’রতে চান এবং কার সঙ্গে সম্পর্কে জড়াতে চান? আর কাকেই বা বিয়ে করতে চান? উত্তরে জারিন বলেন, ‘আমি কাউকেই মারতে চাই না। আবার বিয়েতেও বিশ্বাস রাখি না। আমার মতে বিয়ে একটা স্বচ্ছ প্রতিষ্ঠান।

তবে বর্তমান যুগে এসে এটা একটা ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে করণ ও গৌতম দুজনেই যেহেতু বিবাহিত, তাই সালমানের সঙ্গেই সম্পর্কে জড়াতে চাই। সালমানের সঙ্গে আমার বিয়ে হচ্ছে এমন গুজব ছড়াতেও আমার বেশ ইচ্ছে করে।’

প্রসঙ্গত, শেষবার জেরিন খানকে দেখা গিয়েছিল ‘আকসর ২’, ‘হেট স্টোরি ৩’ ও ‘১৯২১’ নামের ছবিগুলোতে। তবে বক্স অফিসে ছবিগুলো সেভাবে ছাপ ফেলতে পারেনি। শোনা যাচ্ছে, এবার তেলুগু ছবিতে অভিষেক করতে চলেছেন জেরিন।এদিকে সালমান এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন ‘দাবাং থ্রি’র শুটিংয়ে। এছাড়াও তার ঝুলিতে রয়েছে সঞ্জয়লীলা বনশালির ‘ইনশাল্লাহ’ ছবিটি। এতে তার বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর