,

সেপ্টেম্বরে কলকাতায় জ্যোতির অভিষেক

news-image

বিনোদন ডেস্ক : ২০১৭ সালে কাজ শুরু হয়েছিলো ঢাকাই অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির প্রথম কলকাতার ছবি ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’র। ছবিটির মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর এটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে। এর মাধ্যমে প্রথমবার ভারতের ছবিতে কাজ করলেন বাংলাদেশের জ্যোতিকা জ্যোতি।

গত ১৬ আগস্ট ছবিটির ভিডিও পোস্টার অবমুক্ত করা হয় অন্তর্জালে। এদিনই চলচ্চিত্রটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। এতে শ্রীকান্ত চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী এবং রাজলক্ষ্মীর ভূমিকায় দেখা যাবে জ্যোতিকে।

ছবিটি প্রসঙ্গে জ্যোতি বাংলাদেশ জার্নালকে বলেন, ‘অনেকদিন ধরে লোকজন শুধু জিজ্ঞেস করছিলেন, কবে আসবে ছবিটি? তারিখ চূড়ান্ত নয় বলতে বলতে একসময় বলাটাই বাদ দিয়েছিলাম। অবশেষে ছবিটি ২০ সেপ্টেম্বর আসছে। এটা স্বস্তির খবর।’

অনুপ্রবেশ ও উদ্বাস্তু সমস্যা, নারীপাচার, চোরাকারবার, ধর্ম ও জাতির ভিত্তিতে সমাজের বিভেদ, সবই থাকছে ছবিটিতে-যোগ করেন জ্যোতি।

কলকাতার পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য নির্মাণ করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ ছবিটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর