,

বৃষ্টি মঙ্গলবার থেকে কমবে

news-image

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকার কারণে ঢাকাসহ সারাদেশে আগামী দু’দিন হালকা থেকে মাঝারি ধরনের ভারী অথবা ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাতের প্রবণতা মঙ্গলবার থেকে হ্রাস পেতে পারে।

আগামী দু’দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না থাকলেও ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলা হয়েছে, এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং বঙ্গোপসাগরের উপরে মাঝারি অবস্থায় রয়েছে।

মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী অথবা ভারী বৃষ্টি হতে পারে।

সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালের খেপুপাড়ায়। এছাড়া খুলনায় ১১৫ মিলিমিটার, সিলেটে ৫৫ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত: দেশের সমূদ্র বন্দরসমূহের জন্য কোনো সতর্ক সংকেত নেই। তবে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকায় শনিবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে এবং রোববার সূর্যোদয় ৫টা ৩৫ মিনিটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর