,

রাখাইনে রোহিঙ্গা নির্যাতন তদন্ত দল ঢাকায়

news-image

নিউজ ডেস্ক : রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়টি তদন্তের জন্য ‘ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ ইনকোয়ারি’ গঠন করেছে মিয়ানমার। ওই কমিশনের একটি প্রতিনিধিদল চার দিনের সফরে শনিবার ঢাকা পৌঁছেছে।

জানা গেছে, এটি একটি অগ্রগামী দল এবং এর নেতৃত্ব দিচ্ছেন জাপানের সাবেক রাষ্ট্রদূত কেনজো ওশিমা। অন্য সদস্যরা হচ্ছেন প্রফেসর অং টুন থেট, প্রফেসর ইউশিহিরো নাকানিশি, লিনা ঘোষ এবং খিন মিউ মিয়াট সো।

তারা পররাষ্ট্র ও অন্যান্য সরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে এবং জাতিসংঘের বিভিন্ন এজেন্সির সঙ্গে বৈঠক করবেন। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘দলটি তাদের কাজ শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক দিয়ে। পররাষ্ট্র সচিব এবং অন্যান্য কর্মকর্তারা ওই বৈঠকে উপস্থিত থাকবেন।’

আগামীতে এভিডেন্স কালেকশন এবং ভেরিফিকেশন টিম আসবে এবং তাদের কাজকে সহজ করার জন্য সফররত দলটি এখানে একটি পরিবেশ তৈরি করবে বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘তবে এভিডেন্স কালেকশন টিমটি কবে আসবে সে বিষয়টি এখনও ঠিক হয়নি।’

দলটি এমন একটি সময়ে বাংলাদেশে এলো, যখন ২২ আগস্ট রোহিঙ্গাদের প্রথম দলটি তাদের মাতৃভূমি রাখাইনে প্রত্যাবাসিত হতে পারে।

ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ ইনকোয়ারি’র কাজ হচ্ছে রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো তদন্ত করা এবং দোষী ব্যক্তিদের দায়বদ্ধতা নিশ্চিত করা।

এদিকে ২২ আগস্টের প্রস্তাবিত প্রত্যাবাসনে কোন রোহিঙ্গা স্বেচ্ছায় যেতে ইচ্ছুক, সে বিষয়টি ভেরিফিকেশন করার জন্য ইউএনএইচসিআরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘আমরা এখনও তাদের কাছ থেকে রিপোর্ট পাইনি।’

রয়টার্সের একটি রিপোর্ট অনুযায়ী, মিয়ানমার ৫৫ হাজার রোহিঙ্গা তালিকার মধ্যে ৩ হাজার ৪৫০ জন রাখাইনের অধিবাসী বলে নিশ্চিত করেছে এবং ২২ আগস্ট প্রত্যাবাসন শুরু হবে বলে ঠিক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর