সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মারা গেল ১৯ ছাগল

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ১৯টি ছাগল ও ১টি ভেড়া মারা গেছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা দর্শনার আকন্দবাড়িয়া মাঠে ছাগল ও ভেড়া চরাচ্ছিলেন বেশ কয়েকজন রাখাল। দুপুর পৌনে ২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি আকুন্দবাড়িয়া গ্রাম অতিক্রম করার সময় কাটা পড়ে ১৯টি ছাগল ও ১টি ভেড়া। এর মধ্যে আকন্দবাড়িয়া গ্রামের নুর ইসলামের ৭টি ছাগল ও ১টি ভেড়া, রায়হানের ৬টি, জনির ৩টি, রহিমার ১টি ও কাশেমের ২টি ছাগল রয়েছে।

ছাগলের মালিক নুর ইসলাম বলেন, প্রতিদিনের মতো গ্রামের আরও বেশ কয়েকজন তাদের প্রায় ৮০টি ছাগল নিয়ে আকন্দবাড়িয়া রেললাইনের ধারে চরাচ্ছিলেন। এ সময় রূপসা ট্রেন দ্রুতগতিতে এগিয়ে আসে। ছাগল ও ভেড়াগুলো হঠাৎ দৌড়াদৌড়ি শুরু করে। সাথে থাকা রাখালরা ছাগলগুলোকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এ সময় ১৯টি ছাগল ও ১টি ভেড়া কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

দর্শনা রেলস্টেশনের সংকেত বিভাগের প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ‘ঘটনাটি আমি শুনেছি। যদি স্টেশনের প্ল্যাটফর্মে কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করি। তবে রেললাইনে গবাদিপশু, পাখি চরানো ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ। এটি একটি দুর্ঘটনা। রেল কর্তৃপক্ষের এতে কিছু করার নেই।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক