,

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো

news-image

স্পোর্টস ডেস্ক।।  অবসান হলো সব জল্পনা-কল্পনার। স্টিভ রোডসের স্থলাভিষিক্ত হলেন এ প্রোটিয়। মাইক হেসনকে পেছনে ফেলে টাইগারদের গুরু পদে নিয়োগ পেলেন ক্রেইগ রাসেল ডোমিঙ্গো। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ এখন তিনিই। জাতীয় দলের ভার গ্রহণ করবেন আগামী ২১ আগস্ট।

আজ (শনিবার) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিক ঘোষণাই দিয়েই জানান এ খবর। গত দশ বছরে বাংলাদেশ দলের মূল কোচদের গড়পড়তা বেতন ছিলো ১৭-১৮ থেকে ২৮-৩০ হাজার ডলার। চন্ডিকা হাথুরুসিংহে থেকে সর্বশেষ স্টিভ রোডস ২৫-২৮ হাজার ডলারের মধ্যে বেতন পেতেন। রাসেল ডোমিঙ্গোর বেতনও ধরা হয়েছে ২৫ হাজার ডলারের আশেপাশে।

তবে ভারতের কোচ হতে ইন্টারভিউ দিয়ে আসা মাইক হেসনের চাহিদা ৫০ হাজার ডলারের উপর। যেটা বহন করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য বলতে গেলে অসম্ভব। তাই ডোমিঙ্গোকেই বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর