,

ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু

news-image

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুমন মোল্লা (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুমন মোল্লা মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামের মিজানুর রহমান মোল্লার পুত্র এবং সুমন স্থানীয় শত্রুজিৎপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র।

সুমন মোল্লার চাচা গফ্ফার মোল্লা মধু জানান, নিজ বাড়ি থেকে জ্বরে আক্রান্ত হওয়ার পর ৮ আগস্ট সুমনের শরীরে ডেঙ্গু ধরা পড়লে ওই দিনই তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ৪ দিন সেখানে চিকিৎসা নেয়ার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. স্বপন কুমার কুন্ডু জানান, গত ৮ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে মাগুরা হাসপাতালে ভর্তি সুমন মোল্লাকে ১২ আগস্ট তার পরিবারের ইচ্ছায় ফরিদপুর মেডিকেলে রেফার করা হয়েছিলো।

সুমনসহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মাগুরায় তিনজনের মৃত্যু হয়েছে। মাগুরা সদরের পুটিয়া গ্রাম থেকে ডেঙ্গু আক্রান্ত জয়া সহা গত ৪ আগস্ট ঢাকার অ্যাপোলো হাসপাতালে ও ১৫ আগস্ট শরীফ জয়নাল আবেদিন সদরের নরসিংহাটি গ্রামের নিজ বাড়িতে মারা যান। জয়া সাহা ও জয়নাল ঢাকা থেকে আক্রান্ত হলেও সুমন মাগুরা থেকে আক্রান্ত হয়েছে বলে তার পরিবার জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এ পর্যন্ত মাগুরা ২৫০ শয্যা ও মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ দেড় শতাধিক ডেঙ্গু রেগী ভর্তি হয়েছে। যার মধ্যে অধিকাংশ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে এ দুটি হাসপাতালে ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা