,

রোহিঙ্গা নির্যাতন : আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত করবে না

news-image

অনলাইন ডেস্ক : রোহিঙ্গাদের তাড়িয়ে দেয়ার ঘটনা তদন্ত করতে চাইলেও মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্ত করবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কেননা, রোম চুক্তির পক্ষ না হওয়ায় মিয়ানমারে নির্যাতনের বিষয়টি তদন্ত করা যাবে না।

জানা গেছে, রোম চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্ত সদস্য রাষ্ট্রের আবেদন নিরাপত্তা পরিষদের প্রস্তাব অথবা আইসিসির প্রসিকিউশন স্বপ্রণোদিত হয়ে যে কোনো অপরাধের বিচারের উদ্যোগ নিতে পারে। যাতে প্রাথমিক অনুসন্ধান শেষে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে দেয়াসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়েছে প্রসিকিউশন। তবে সেখানকার নৃশংসতার ঘটনার তদন্ত করবে না তারা।

এ নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মিয়ানমার অংশ বাদ দিয়ে তদন্ত হলে তা শক্তিশালী হবে না। এদিকে, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে ঠাঁই নিয়েছে রোহিঙ্গারা। রোম চুক্তিতে সই করেছে বাংলাদেশ। তাই এ বিষয়ে তদন্ত করা হবে। অভিযুক্ত ব্যক্তিদের শনাক্তের পর গ্রেফতারে সহযোগিতা চাওয়া হবে। সূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট ও রিলিফ ওয়েব

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর