,

ট্রাক চাপায় ট্রাফিক কনস্টেবল নিহত

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে ট্রাক চাপায় নিহত হয়েছেন কর্তব্যরত এক ট্রাফিক কনস্টেবল। নিহত কনস্টেবলের নাম রবি চৌধুরী (৩৫)। তার বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া থানায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর ঝাউগড়া নামকস্থানে।

পুলিশ জানায়, ঈদ উপলক্ষে ময়মনসিংহ-শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ সড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কনস্টেবল রবি চৌধুরী শহরতলীর শম্ভুগঞ্জের ঝাউগড়া এলাকায় যানজট নিরসনে কাজ করছিলেন। এ সময় একটি ট্রাক কনস্টেবল রবিকে চাপা দেয়। এতে মারাত্মক আহত হন রবি। ভেঙে যায় তার একটি পা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান রবি চৌধুরী।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ট্রাকের চালককে আটক করেছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর