,

পাবনায় গণপিটুনিতে ডাকাত সন্দেহে ২ জন নিহত

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহতরা চরমপন্থি সর্বহারা দলের সদস্য। নিহতরা হলেন- উপজেলার জোড়গাছা গ্রামের শাহীন ওরফে হলকা শাহীন (৪৫) ও দারামুদা গ্রামের মাছির ওরফে কালু (৩৫)।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, মধ্যরাতে ৪ জন চরমপন্থি সদস্য উপজেলার ছোন্দহ ক্যানেলপাড়া গ্রামের সিদ্দিক এর বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে ডাকাতদল ক্যানেলের পানিতে ঝাঁপ দেয়। পরে সেখান থেকে দুইজনকে ধরে গণপিটুনি দেয় জনতা। বাকি দু’জন পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় রাত তিনটার দিকে তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, নিহতরা চরমপন্থি সর্বহারা দলের সদস্য। তাদের বিরুদ্ধে সাঁথিয়াসহ বিভিন্ন থানায় ডাকাতি ও বিস্ফোরক আইনে বেশকিছু মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর