,

বগুড়ায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি। শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।

এর আগে শুক্রবার বিকালে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে তারেক রহমানের বাসভবনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সেখানে সর্বসম্মতিতে মেয়াদোত্তীর্ণ বিএনপির সব উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

বগুড়া জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম জানান, বিকালে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আহ্বায়ক কমিটির সদস্যদের সম্মতিতে মেয়াদোত্তীর্ণ সব উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। চলতি মাসের শেষে কমিটিগুলো পুনর্গঠন করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর