,

গুইসাপ খেয়ে বাঘের মৃত্যু!

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গুইসাপ খেয়ে অসুস্থ হওয়ার সাতদিন পর ঈদের দিন এক বাঘের হয়। এখন এ পার্কের বাঘ পরিবারের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১২টিতে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, গত ৫ আগস্ট দুপুরে পার্কের বাঘ বেষ্টনীতে এক বাঘ বড় আকৃতির একটি গুইসাপ খেয়ে ফেলে। পরে এদিন অন্যান্য বাঘ খাবার খেতে নির্দিষ্ট ঘরে গেলেও ওই বাঘটি আর ফেরেনি। পরদিন বাঘ বেষ্টনীর গেটম্যান নজরুল ইসলাম বাঘের গুইসাপ খাওয়ার কথা জানান আমাকে। বাঘটি গুইসাপ খাওয়ার পর থেকেই কোনো খাবার না খেয়ে ঝিমুতে শুরু করে। এরপর একে চিকিৎসার জন্য ৭ আগস্ট ট্রাঙ্কুলাইজার ব্যবহার করে, অচেতন করে চিকিৎসা দেয়া হয়। ৯ আগস্ট থেকে বাঘটি প্রকাশ্যে কোথাও দেখা যাচ্ছিল না। পরে ঈদের দিন বেলা পৌনে ১২টার দিকে বাঘ বেস্টনীর ভেতরে রাস্তার উপরে মৃতাবস্থায় পড়ে থাকতে দেখা যায় বাঘটিকে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুইসাপ খেয়েই বাঘটি অসুস্থ হয়ে পড়ে এবং অন্য স্বাভাবিক খাবার না খেয়ে মারা গেছে। এ ছাড়া এটিকে বিষধর কোনো সাপেও কেটে থাকতে পারে।

এ ব্যাপারে মেডিকেল বোর্ড ও তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উকিল উদ্দিন মৃত বাঘের ময়নাতদন্ত করার পর তার দেহের নমুনা পরীক্ষার জন্য ১৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় রোগ গবেষণালয়ে পাঠানো হয়েছে। ওই রিপোর্ট পাওয়ার পর বাঘ মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উকিল উদ্দিন জানান, খাদ্যের বিষক্রিয়া থেকেই বাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর