,

নরসিংদীতে বাস-প্রাইভেটকারের সংঘর্ষ : শিক্ষার্থীসহ নিহত ৪

news-image

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কারারচর মদিনা জুট মিলস-এর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঢাকার মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী সাদিয়া আক্তার (২৬), জান্নাত (২৫) ও আকিব (২৭)। তবে নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা পিকনিক শেষে প্রাইভেটকারযোগে সিলেট থেকে ঢাকা ফিরছিলেন। প্রাইভেটকারটি কারারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায় এবং প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত অবস্থায় বাস ও প্রাইভেটকারের পাঁচ যাত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর দমকল বাহিনীর উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম। তিনি জানান, বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দমকল বাহিনীর নরসিংদী ও শিবপুরের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর