,

মাছের সাথে শত্রুতা

news-image

নিউজ ডেস্ক।। মাগুরার শ্রীপুর উপজেলার চরজোকা এলাকায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরজোকা এলাকায় একটি পুকুরে এ ঘটনা ঘটে। এতে ঐ পুকুরে থাকা ছোট-বড় প্রায় ১৫ থেকে ২০ মন মাছ মারা গেছে।

এ ঘটনায় শ্রীপুর থানায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেনি পুকুর মালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গয়েশপুর ইউনিয়নে একটি পুকুরে মাছ চাষ করে আসছেন চরজোকা এলাকার রূবেল মন্ডল । সে শ্রীপুর উপজেলার চরজোকা এলাকার সুফি আব্দুল কাদেরের ছেলে । রূবেল মন্ডল ঐ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। কিন্তু গত মধ্যরাতে দুর্বৃত্তরা ওই পুকুরে বিষ প্রয়োগ করলে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে ওঠে। খবর পেয়ে রূবেল মন্ডল ঘটনাস্থলে এসে বিষয়টি দেখে এলাকার গন্যমান্য ও জনপ্রতিনিধিকে অবহিত করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর