,

গৃহকর্মী রিয়া ঈদের ছুটি না পেয়ে জীবন থেকেই ছুটি নিয়ে নিলো

news-image

নিউজ ডেস্ক।। রাজধানীর ধানমন্ডির একটি বাসার ছাদ থেকে পড়ে রিয়া আক্তার (১৩) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডি ৭/এ নম্বর রোডের ৯১/এম নম্বর বাসার দশ তলা বেয়ে নিচে নামার সময় পড়ে যায় রিয়া। পুলিশ জানিয়েছে, নতুন কাজে যোগদান করায় পরিবারের সাথে ঈদ করতে পারেনি রিয়া। মেলেনি ছুটিও। ফলে ছাদের কোনায় ওড়না পেঁচিয়ে পালাতে গিয়ে নিচে পরে মৃত্যু হয় তার।

ধানমন্ডি থানার এসআই পলাশ বিশ্বাস জানান, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মো. রাজুর মেয়ে রিয়া। চলতি মাসের ৪ তারিখ থেকে ধানমন্ডিতে গৃহকর্তা মমিনুল হকের বাসায় কাজ করছিল সে। নতুন কাজে যোগ দেয়ায় এবার পরিবারের সঙ্গে ঈদ করতে পারেনি রিয়া। ফলে মন খারাপ ছিলো তার। মেলেনি ঈদের ছুটিও। এজন্য ওই বাসা থেকে পালানোর পরিকল্পনা করে রিয়া। সে মোতাবেক শুক্রবার ভোরে নিজের একটি ছোট ব্যাংকে জমানো টাকা ও ওড়না নিয়ে ১০ তলা ভবনের ছাদে ওঠে ওই গৃহকর্মী। ছাদের রেলিংয়ের সঙ্গে ওড়না বেধে নামার চেষ্টা করলে নিচে পড়ে মারা যায় সে। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এক প্রশ্নের উত্তরে এসআই আরো বলেন, ওই বাসায় আরো এক গৃহকর্মী কাজ করে। শুক্রবার রাতে রিয়া ও সে একই সঙ্গে ঘুমিয়ে ছিলো। আমরা ওই গৃহকর্মী, দারোয়ানসহ ওই বাসার সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি। কিন্তু অন্য কোনো কারণ খুজে পায়নি। এমনকি মৃতের বাবা রাজু ও মা কুলসুম বেগম কোনো অভিযোগ করেননি। এরপরেও যদি অন্য কোনো কারণ থাকে তাহলে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর