,

বজ্রপাতে জামালপুরে দুই সহোদরসহ ৩ জনের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক।। জামালপুরের দেওয়ানগঞ্জে মাছ ধরার সময় বজ্রপাতে দুই সহোদরসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আনোয়ারুল ইসলাম (২৫), আল-আমিন মিয়া (১৭) এবং সাইদুর রহমান (৩৫)।

দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মাসুদ জানান, শুক্রবার ডাংধরা ইউনিয়নের চেংটিমারি গ্রামের আব্দুল লতিফের দুই ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও আল-আমিন মিয়া (১৭) সকালে বাড়ির পাশে ঝাওলার বিলে মাছ ধরতে যান। দুপুরে রৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে দুই ভাইয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। একসঙ্গে দুই সহোদরের মৃত্যুতে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপর দিকে একই দিনে জামালপুর সদর উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে কৃষক সাইদুর রহমান (৩৫) বিকালে ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন। তিনি বজ্রপাতে আক্রান্ত হলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে হাসপাতালে নিচ্ছিলেন। পথে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর