,

মিরপুর অগ্নিকাণ্ড : তদন্ত কমিটি গঠন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর সেকশন-৭ রূপনগর থানার পেছনে চলন্তিকার মোড়ে বস্তিতে লাগা ভয়াবহ আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরুণ কান্তি শিকদার। তিনি বলেন, এ ঘটনার কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে কয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, তা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরে জানানো হবে।

শুক্রবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লাগা ওই আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত সাড়ে ১০টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) জিল্লুর রহমান।

অতিরিক্ত সচিব অরুণ কান্তি শিকদার বলেছিলেন, এই ঘটনায় আহত হয়েছেন তিনজন। নিহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত করে বলতে হবে।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মিরপুরের রূপনগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সুচিকিৎসা, আহার ও বাসস্থানসহ সবধরনের সহযোগিতা প্রদান করা হবে।

শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে এসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতদৃষ্টিতে কেউ আগুন লাগিয়ে নাশকতা করেছে, এমনটা মনে হচ্ছে না।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই এ বস্তিবাসীর জন্য বাউনিয়া বাঁধে ফ্ল্যাট নির্মাণ করেছেন। তাদের সেখানে যাওয়ার কথা।

তিনি বলেন, এই মুহূর্তে যারা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসা প্রদান করা অন্যতম কাজ। তাছাড়া যাদের ঘর-বাড়ি পুড়ে গেছে, তারা জানেন না এখন বা আগামীকাল তারা কি খাবেন, কোথায় থাকবেন। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর জন্য চিকিৎসা, আহার, বাসস্থান সব ধরনের সহযোগিতা প্রদান করবে সিটি কর্পোরেশন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর