,

জল্পনা-কল্পনার অবসান, হিন্দি ভাষার চলচ্চিত্রে মম

news-image

বিনোদন প্রতিবেদক : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করছেন সাবেক লাক্স সুন্দরী জাকিয়া বারী মম। গত বছর এই চলচ্চিত্রে অভিনয় করার কথা থাকলেও নানা কারণে আর তা সম্ভব হয়ে ওঠেনি। বর্তমানে ভুটানে চলচ্চিত্রটির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন মম।

ফয়সাল সাইফ প্রযোজিত ‘ম্যাক্স কী গান’ নামের হিন্দি ভাষার এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন সামির খান। এতে আরও অভিনয় করছেন ভুটানের অভিনেতা সোনম পিঞ্জর, কবিতা রাধেশ্যাম, নিশাত পাণ্ডে, অমিতাসহ আরও অনেকে। চলচ্চিত্রটির গল্প লিখেছেন ফয়সাল সাইফ ও সামির খান।

এটি মূলত সাইকো থ্রিলার ধরনের চলচ্চিত্র। মম অভিনয় করছেন ভারতের একজন সিবিআই অফিসারের চরিত্রে। তিনি একজন ধনকুবেরের অপরাধ রোধে ত্রাতা হিসেবে আবির্ভূত হন।এ প্রসঙ্গে প্রযোজক ফয়সাল সাইফ বলেন, ‘মমকে নিয়ে কাজ করার ইচ্ছা অবশেষে পূরণ হলো। তিনি দারুণ অভিনয় করছেন। এতে তিনি একজন লেডি সিংহামরূপে দেখা দেবেন।’

এদিকে জানা যায়,‘ম্যাক্স কী গান’ মূলধারার বলিউড চলচ্চিত্র নয়। এটি তৃতীয় শ্রেণির একটি চলচ্চিত্র। নামমাত্র বলিউডি সিনেমা। সেই অর্থে বলিউড সিনেমা বলা যাবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর